preloader_image

বিজ্ঞপ্তি

  1. Home বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি

Abdul Kader Chowdhury 14-Sep-2026 Last Updated: 14-09-2026 01:01 PM

বিজ্ঞপ্তি

বিষয়: স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে রাজউক কর্তৃক অভিযান পরিচালনা প্রসঙ্গে।

সকল সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১লা অক্টোবর ২০২৬ ইং তারিখ হতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) কর্তৃক পরিদর্শন/অভিযান পরিচালনার কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

উক্ত কার্যক্রম চলাকালীন বিপিএইচসিডিএ-এর একজন প্রতিনিধি রাজউক কর্তৃপক্ষের সঙ্গে উপস্থিত থাকবেন এবং সংশ্লিষ্ট বিষয়সমূহ সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

এমতাবস্থায়, সকল হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে নিজ নিজ প্রতিষ্ঠানের রাজউক অনুমোদন, ভবনের নকশা, লিফট, ফায়ার, জরুরী প্রয়োজনের পথ/সিড়ি, পার্কিং স্পেস, অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

অভিযানের সময় প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারলে প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতার সম্মুখীন হতে পারে। তাই সকল সদস্যকে বিষয়টি অতি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

সকলের অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তিটি জারি করা হলো।

Latest News & Events