তারিখ: ১৭/০১/২০২৬ ইং
দাপ্তরিক ঘোষনা
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১০/১২/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির ৪র্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কাজের সুবিধার্থে নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া ও চাঁদপুর জেলার সমন্বয়ে বিপিএইচসিডিএ-এর কুমিল্লা সাংগঠনিক বিভাগ এবং ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার সমন্বয়ে ফরিদপুর সাংগঠনিক বিভাগ ঘোষনা করা হলো। কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগের পরিবর্তে ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের সাথে যুক্ত করা হলো। তাছাড়া ভৈরবকে সাংগঠনিক জেলা হিসেবে ঘোষনা করা হলো এবং ভৈরবকে ময়মনসিংহ বিভাগের পরিবর্তে ঢাকা সাংগঠনিক বিভাগের আওতাভুক্ত করা হলো।
এখন থেকে উপরোক্ত ভাবে বিপিএইচসিডএ-এর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
ধন্যবাদান্তে
ড. মো: আলী আকবর
(অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব, বাংলাদেশ সরকার)
সিইও,বিপিএইচসিডিএ
অনুলিপি সদয় অবগতির জন্য:
১) সভাপতি/মহাসচিব, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,বিপিএইচসিডিএ, ঢাকা-১২০৫।
২) সাধারন সদস্য (সকল), বিপিএইচসিডিএ।
৩) অফিস কপি।
05-10-2026
05-10-2026
05-10-2026
03-10-2026
01-10-2026
15-09-2026
10-09-2026
08-09-2026
31-08-2026
30-08-2026
27-08-2026
22-08-2026