preloader_image

Notice Details

  1. Home Notice Details

শরীয়তপুর জেলার সদর হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎকের  উপর হামলা ও মারধর এর প্রত

By Abdul Kader Chowdhury | 17-May-2026
Download Notice

প্রাপক
সভাপতি/সাধারন সম্পাদক
বিপিএইচসিডিএ, জেলা কমিটি (সকল)

বিষয়: শরীয়তপুর জেলার সদর হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎকের  উপর হামলা ও মারধর এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন প্রসঙ্গে। 

গত ১৫ই মে ২০২৬ শুক্রবার শরীয়তপুর জেলার সদর হাসপাতালে একজন রোগী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণকে কেন্দ্র করে রোগীর আত্মীয়স্বজন ও কতিপয় উচ্ছৃংখল লোকজন কর্তৃক হাসপাতালের ইমার্জেন্সী বিভাগে ভাংচুর ও কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসিরকে মারধর করা হয়। ইহাতে উক্ত চিকিৎসক মারাত্মকভাবে আহত হন। 

উক্ত ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন এবং প্রশাসনের কাছে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়ে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) এর পক্ষ থেকে আগামীকাল ১৮/০৫/২০২৬ ইং রোজ সোমবার বেলা ২:০০ - ৩:০০ ঘটিকায় সকল জেলার জেলা প্রশাষকের কার্যালয়ের সামনে অথবা জেলার প্রেস ক্লাবের সামনে অথবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলায়ের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচী পালন করার জন্য সকল জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হলো।

উক্ত কর্মসূচী পালনকালে আইনশৃংখলা বিরোধী কোন কার্যক্রম গ্রহণ না করার জন্যও অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে
ডা: মো: মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল
সভাপতি
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) 

Notices