preloader_image

Notice Details

  1. Home Notice Details

প্রেস বিজ্ঞপ্তি

By Abdul Kader Chowdhury | 15-Sep-2026
Download Notice

স্মারক নং: বিপিএইচসিডিএ/ ২৬/০৯/২৯০                                               তারিখ: ১৫/০৯/২০২৬ইং

 

 

প্রেস বিবৃতি

 

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর মাননীয় সভাপতি ডা: মো: মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও মহাসচিব ডা: এ এম শামীম এর যৌথ বিবৃতিতে রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনার নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

 

এ ধরনের মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবারের প্রতি বিপিএইচসিডিএ গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছে। একই সঙ্গে কোনো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে তা যথাযথ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে নিষ্পত্তি হওয়া অত্যন্ত জরুরি।

 

আমরা আশা করি, তদন্ত কমিটি নিরপেক্ষ, স্বচ্ছ ও নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মব সৃষ্টি, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং জনতার মাধ্যমে বিচার করার সংস্কৃতি বন্ধ করতে হবে। হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো চিকিৎসা-সংক্রান্ত অভিযোগ থাকলে তা তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।

 

বিপিএইচসিডিএ বিশ্বাস করে—রোগীর ন্যায়বিচারের অধিকার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও মর্যাদাও সমানভাবে নিশ্চিত করতে হবে।

 

ডা: আরিফ মাহমুদ

অফিস সেক্রেটারি

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, বিপিএইচসিডিএ, ঢাকা-১২০৫|

Notices

05-10-2026