preloader_image

Notice Details

  1. Home Notice Details

প্রেস বিজ্ঞপ্তি

By Abdul Kader Chowdhury | 05-Oct-2026
Download Notice

 তারিখ: ০৫/১০/২০২৬ইং

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর মাননীয় সভাপতি ডা: মো: মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও মহাসচিব ডা: এ এম শামীম এক যৌথ বিবৃতিতে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের চরম অবহেলার কারনে সাড়ে ৪ বছর বয়সী শিশু আভানের মৃত্যুর অভিযোগের বিষয়টি নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন।
এ ধরনের মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবারের প্রতি বিপিএইচসিডিএ গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছে। একই সঙ্গে কোনো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে তা যথাযথ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে নিষ্পত্তি হওয়া অত্যন্ত জরুরি।
আমরা আশা করি, তদন্ত কমিটি নিরপেক্ষ, স্বচ্ছ ও নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো চিকিৎসা-সংক্রান্ত অভিযোগ থাকলে তা তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।

বিপিএইচসিডিএ বিশ্বাস করে—রোগীর ন্যায়বিচারের অধিকার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও মর্যাদাও সমানভাবে নিশ্চিত করতে হবে।



ডা: আরিফ মাহমুদ
অফিস সেক্রেটারি
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, বিপিএইচসিডিএ, ঢাকা-১২০৫।

Notices

05-10-2026