preloader_image

Notice Details

  1. Home Notice Details

প্রেস বিজ্ঞপ্তি

By Mohammad Rashel Ashraf | 25-Oct-2026
Download Notice

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর মাননীয় সভাপতি ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও মহাসচিব ডাঃ এ এম শামীম এক যৌথ বিবৃতিতে  গত ২৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার রাতে খুলনার বাবু খান রোড-এ অবস্থিত সন্ধানী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স-এ সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন। 
আমরা আশা করি, তদন্ত কমিটি গঠন করে নিরপেক্ষ, স্বচ্ছ ও নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । মব সৃষ্টি, আইন নিজের হাতে তুলে নেয়া এবং জনতার মাধ্যমে বিচার করার সংস্কৃতি বন্ধ করতে হবে। হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। 
বিপিএইচসিডিএ বিশ্বাস করে—রোগীর ন্যায়বিচারের অধিকার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও মর্যাদাও সমানভাবে নিশ্চিত করতে হবে। তাছাড়া স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে বহিরাগতদের হামলার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে ।


ডা: আরিফ মাহমুদ
অফিস সেক্রেটারি
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, বিপিএইচসিডিএ, ঢাকা-১২০৫।