প্রেস বিজ্ঞপ্তি
Abdul Kader Chowdhury 24-Nov-2026 Last Updated: 24-11-2026 02:53 PM
প্রেস বিজ্ঞপ্তি
গত ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার সন্ধা ০৭:০০ ঘটিকায় গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত আরাফ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ একদল দুষ্কৃতিকারী দুই দফায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর মাননীয় সভাপতি ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও মহাসচিব ডাঃ এ এম শামীম এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করত: দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
আমরা আশা করি, তদন্ত কমিটি গঠন করে নিরপেক্ষ, স্বচ্ছ ও নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । মব সৃষ্টি, আইন নিজের হাতে তুলে নেয়া এবং জনতার মাধ্যমে বিচার করার সংস্কৃতি বন্ধ করতে হবে। হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
বিপিএইচসিডিএ বিশ্বাস করে—রোগীর ন্যায়বিচারের অধিকার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও মর্যাদা সমুন্নত রাখতে হবে। তাছাড়া স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে বহিরাগতদের অনুরূপ হামলার পুনরাবৃত্তি বন্ধ করার লক্ষ্যে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ডা: আরিফ মাহমুদ
অফিস সেক্রেটারি
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, বিপিএইচসিডিএ, ঢাকা-১২০৫।