preloader_image

গত কাল ১০/০৮/২০২৬ ইং তারিখ রোজ ...

  1. Home গত কাল ১০/০৮/২০২৬ ইং তারিখ রোজ ...

গত কাল ১০/০৮/২০২৬ ইং তারিখ রোজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ড

Abdul Kader Chowdhury 11-Aug-2026 Last Updated: 11-08-2026 01:51 PM

গত কাল ১০/০৮/২০২৬ ইং তারিখ রোজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর নির্বাহী কমিটির প্রতিনিধিদের মধ্যে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্বাস্থ্য অধিদপ্তর এর মহাপরিচালক, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), পরিচালক (প্রশাসন), ডাঃ মোঃ নুরুল ইসলাম পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন| অপরদিকে বিপিএইচসিডিএ-এর পক্ষে নির্বাহী কমিটির সভাপতি ডা: মো: মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, মহাসচিব ডা: এ এম শামীম, যুগ্ম-মহাসচিব জনাব মো: মোকাদ্দেছ আলী মজুমদার শাহীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: এস এম সালাহউদ্দীন আল আজাদ, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সামসুর রহমান কোয়েল, দপ্তর সম্পাদক ডা: আরিফ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আব্দুল আওয়াল রাজা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: সালেহ উদ্দিন সাঈদ, সদস্য ডা: মনোয়ার হোসেন ও সদস্য জনাব মোহাম্মদ জাহিদুর রহমান এবং স্কয়ার হাসপাতালের সহযোগী পরিচালক (চিকিৎসা সেবা) অধ্যাপক ডাঃ জাহিদুল হাসান উপস্থিত ছিলেন| সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আন্তরিকতা পূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয় ।

Latest News & Events