preloader_image

শুভেচ্ছা ও অভিনন্দন  অধ্যাপক ডা: ফরহাদ ...

  1. Home শুভেচ্ছা ও অভিনন্দন  অধ্যাপক ডা: ফরহাদ ...

শুভেচ্ছা ও অভিনন্দন  অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার

Abdul Kader Chowdhury 25-Aug-2026 Last Updated: 25-08-2026 10:45 PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে বিপিএইচসিডিএ-এর শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটি’-র সদস্য মনোনীত হওয়ায় বিশিষ্ট চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার-কে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক উৎসব মুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, তিনি তাঁর নতুন দায়িত্বে দেশ, জাতি এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে ও জনগণের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ:

ডা. মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল (সভাপতি, কার্যনির্বাহী কমিটি, বিপিএইচসিডিএ)

ডা. এ. এম. শামীম (মহাসচিব)

মোঃ মোকাদ্দেস আলী মজুমদার শাহিন (যুগ্ম মহাসচিব)

অধ্যাপক ডা. এস. এম. সালাহউদ্দিন আল-আজাদ (কোষাধ্যক্ষ)

অধ্যাপক ড. নাজমুল ইসলাম (সভাপতি, সিলেট বিভাগীয় কমিটি)

ডা. মোঃ সাকি খান (সভাপতি, ফরিদপুর সাংগঠনিক বিভাগ)

অধ্যাপক ডা. মো. সালেহ উদ্দিন সাঈদ (সমাজকল্যাণ সম্পাদক)

জনাব তালহা ইসমাইল বারি (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক)

অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল হক (সদস্য)

ডা. মনোয়ার হোসেন (সদস্য)

ডা. মোস্তফা কামাল (সদস্য)

ডা. এম. এ. লতিফ (সদস্য)

জনাব ছাইদুল হক ছাদু (সদস্য)

জনাব মোঃ রেজাউল করিম রেজা (সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা কমিটি)

জনাব রফিকুল হক বাবলু সহ বিপিএইচসিডিএ-এর অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিপিএইচসিডিএ-এর পক্ষ থেকে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর শুভকামনা জানানো হয়।

Latest News & Events