ঔষধ প্রশাসন অধিদপ্তরের এর সাথে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএই
Esteem Soft Ltd 30-Jul-2026 Last Updated: 02-08-2026 02:06 PM
অদ্য ৩০/০৭/২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের এর সাথে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর নির্বাহী কমিটির প্রতিনিধিদের সাথে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় ঔষধ প্রশাসনের মহাপরিচালক ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । অপরদিকে বিপিএইচসিডিএ-এর পক্ষে নির্বাহী কমিটির সভাপতি ডা: মো: মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, মহাসচিব ডা: এ এম শামীম, সহ-সভাপতি জনাব মো: এছাম এবনে ইউসুফ ছিদ্দিক, যুগ্ম-মহাসচিব জনাব মো: মোকাদ্দেছ আলী মজুমদার শাহীন, দপ্তর সম্পাদক ডা: আরিফ মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব তালহা ইসমাইল বারী, সদস্য ডা: মো: মনোয়ার হোসেন, সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান উপস্থিত ছিলেন|